রাত ১ টায় ফ্রান্স-স্পেন ম্যাচ; অনলাইনে যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১টায়।
কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। আর এই ম্যাচে জয় পেলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পাবে লে ব্লুরা।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে স্পেন। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দলটি এবার শিরোপার লড়াইয়ে নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রমাণ করেছে।
বাংলাদেশের দর্শকরাও টেলিভিশন ও অনলাইনে সরাসরি উপভোগ করতে পারবেন এই মহারণ।
দেশে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ফ্রান্স-স্পেনের সেমিফাইনাল ম্যাচ।
এছাড়া স্মার্টফোন, ট্যাব বা স্মার্ট টিভির মাধ্যমে অনলাইনেও ম্যাচটি দেখা যাবে। নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দুই ইউরোপীয় পরাশক্তির এই জমজমাট ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
সরাসরি ম্যাচ টি দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
