| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি, কারণ বিশ্বকাপ নয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১০ ১৯:৩৪:৩৯
নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি, কারণ বিশ্বকাপ নয়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসির নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার নতুন এক শঙ্কাও ঘিরে ধরেছে আটবারের ব্যালন ডি'অরজয়ী এই মহাতারকাকে। বিশ্বকাপে নয়, বরং মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি।

আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে, তাহলে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে মেসিদের। এরপর মাত্র ১০ দিন পর, ২৯ জুলাই অনুষ্ঠিত হবে এমএলএস অল-স্টার ম্যাচ। দীর্ঘ বিশ্বকাপ অভিযানের পর ক্লান্তি বা বিশ্রামের প্রয়োজন হলে মেসি ওই ম্যাচে না-ও খেলতে পারেন। সেক্ষেত্রে এমএলএসের প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হতে পারে।

এমএলএসের বিধিমালা অনুযায়ী, কোনো ফুটবলার বৈধ বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী লিগ ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

এমন অভিজ্ঞতা অবশ্য মেসির নতুন নয়। গত বছরও ক্লান্তির কারণে এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় তিনি এবং ইন্টার মায়ামির সতীর্থ জর্দি আলবা এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

এদিকে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। ইতোমধ্যে ৮ গোল করে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার তিনি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সেই ম্যাচেও দলের সবচেয়ে বড় ভরসা থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর অল-স্টার ম্যাচ ঘিরে তার সিদ্ধান্ত এখন থেকেই আলোচনায় উঠে এসেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...