দ্বিতীয়ার্ধের খেলা শুরু, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। অতিরিক্ত সময়সহ ৪৬+৫ মিনিট পর্যন্ত দুই দলের স্কোরলাইন ছিল ০-০। এখন শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা।
প্রথমার্ধে গোল না পেলেও আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য দেখিয়েছে ফ্রান্স। ম্যাচের পরিসংখ্যান বলছে, ফরাসিরা এখন পর্যন্ত ১৩টি শট নিয়েছে, যার মধ্যে ৪টি ছিল গোলমুখে। বিপরীতে মরক্কো কোনো শটই নিতে পারেনি।
বল দখলের ক্ষেত্রে অবশ্য সামান্য এগিয়ে রয়েছে মরক্কো। তাদের পজেশন ৫১ শতাংশ, আর ফ্রান্সের ৪৯ শতাংশ। তবে আক্রমণের ধার ও সুযোগ তৈরিতে এগিয়ে রয়েছে কিলিয়ান এমবাপ্পের দল।
পাসিংয়েও দুই দলের ব্যবধান খুবই কম। ফ্রান্স ২৫৪টি এবং মরক্কো ২৫৩টি পাস সম্পন্ন করেছে। তবে পাসের নির্ভুলতায় এগিয়ে ফ্রান্স, তাদের পাস অ্যাকুরেসি ৯২ শতাংশ, যেখানে মরক্কোর ৮৭ শতাংশ। কর্নারেও এগিয়ে আছে ফরাসিরা, ব্যবধান ৩-১।
পরিসংখ্যানের হিসাবেও জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। নির্ধারিত ৯০ মিনিটে তাদের জয়ের সম্ভাবনা ৬১ শতাংশ, অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৮ শতাংশ এবং মরক্কোর জয়ের সম্ভাবনা ১১ শতাংশ।
গোলশূন্য অবস্থায় দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে ফ্রান্স। অন্যদিকে মরক্কো নিজেদের রক্ষণ শক্ত রেখে দ্রুত পাল্টা আক্রমণের মাধ্যমে ম্যাচের চিত্র বদলে দিতে চাইবে।
* ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ টি ফ্রিতে সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
অথবা এখানে ক্লিক করুন-
খেলা দেখতে না পারলে ভিপিএন ব্যাবহার করুন।
আয়শা/
