আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কে মুখ খুলল ফিফা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার শেষ ষোলোর নাটকীয় ম্যাচ। রেফারিং ও ভিএআরের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে এবং কিছু সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। এমনকি ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল বলেও দাবি করেন তারা।
তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ারলুইজি কলিনা। তিনি বলেছেন, ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী নেওয়া হয়েছে এবং রেফারিং নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।
ফিফার প্রকাশিত এক সাক্ষাৎকারে কলিনা জানান, পুরো ম্যাচের সব বিতর্কিত মুহূর্ত পর্যালোচনা করা হয়েছে এবং কোথাও রেফারির ভুল সিদ্ধান্তের প্রমাণ পাওয়া যায়নি।
মিসরের আপত্তির কেন্দ্র ছিল দুটি ঘটনা। প্রথমটি ৫৮ মিনিটে মোস্তফা জিকোর করা গোল বাতিলের সিদ্ধান্ত। ভিএআরের পরামর্শে রেফারি আক্রমণের শুরুতে লিসান্দ্রো মার্তিনেজের ওপর হওয়া একটি ফাউল শনাক্ত করেন এবং সেই কারণে গোলটি বাতিল করা হয়।
অন্যদিকে, ম্যাচের শেষদিকে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে পেনাল্টির দাবি তুলেছিল মিসর। তাদের অভিযোগ ছিল, আর্জেন্টিনার ডি-বক্সে হুলিয়ান আলভারেজের সঙ্গে সংস্পর্শে পড়ে যান মোহামেদ সালাহ। তবে রেফারি সেটিকে ফাউল হিসেবে দেখেননি এবং ভিএআরও হস্তক্ষেপ করেনি।
এই দুটি সিদ্ধান্তের ব্যাখ্যায় কলিনা বলেন, প্রতিটি গোলের আগে ভিএআর পুরো আক্রমণাত্মক বল দখলের ধাপ (Attacking Possession Phase) পর্যালোচনা করে। গোল হওয়ার আগে কোনো ফাউল শনাক্ত হলে এবং সেটি গোলের সঙ্গে সম্পর্কিত হলে ভিএআর রেফারিকে ভিডিও পুনরায় দেখার পরামর্শ দিতে পারে।
তিনি আরও বলেন, কোনো ফাউল গোল থেকে কত দূরে বা কত আগে হয়েছে, সেটির নির্দিষ্ট কোনো সীমা নেই। নিয়ম অনুযায়ী, ফাউল যদি আক্রমণের ধারাবাহিকতার অংশ হয়, তাহলে প্রয়োজন হলে ভিএআর হস্তক্ষেপ করতে পারে।
সালাহর ঘটনাটি নিয়ে কলিনা জানান, মাঠের রেফারি এবং ভিএআর উভয়েই সেটিকে স্বাভাবিক ফুটবলীয় সংস্পর্শ হিসেবে বিবেচনা করেছেন। তাদের মতে, সেখানে পেনাল্টি দেওয়ার মতো কোনো স্পষ্ট ফাউল ছিল না।
রেফারিং নিয়ে ভিত্তিহীন অভিযোগ না তোলার আহ্বান জানিয়ে কলিনা বলেন, সমালোচনা ফুটবলের অংশ হলেও প্রমাণ ছাড়া অভিযোগ রেফারি ও তাদের পরিবারের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই দায়িত্বশীল আচরণ করা সবার কর্তব্য।
একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোসহ কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের কোনো ধরনের প্রভাব থাকে না। রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন এবং মাঠে সর্বোত্তম সিদ্ধান্ত দেওয়ারই চেষ্টা করেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
