ফ্রান্স-মরক্কো ম্যাচের সম্ভাব্য ফল জানাল সুপার কম্পিউটার
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স এবং উত্তর আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলের এই হাইভোল্টেজ লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দেশের দর্শকরা বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়া টফি, বায়োস্কোপ, আই-স্ক্রিন, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপেও থাকবে লাইভ স্ট্রিমিং।
ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টা। তাদের সুপার কম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটি সিমুলেশন করে জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ।
অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬.২ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২.১ শতাংশ।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক ফুটবলে দুই দল এখন পর্যন্ত ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে ফরাসিরা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপের মঞ্চে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। সেই ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স।
তবে ফুটবলে পরিসংখ্যানই শেষ কথা নয়। চলতি বিশ্বকাপে একাধিক অঘটনের জন্ম দিয়েছে তুলনামূলক কম শক্তিশালী দলগুলো। মরক্কোও দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই সুপার কম্পিউটার ফ্রান্সকে এগিয়ে রাখলেও মাঠের লড়াইয়ে যে কোনো মুহূর্তে চমক দেখাতে পারে আফ্রিকার প্রতিনিধিরা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- নতুন পে-স্কেলে বেতন অক্টোবর থেকে, বকেয়া পাবেন যেভাবে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- আজকের স্বর্ণের বাজারদর; ২১ আগস্ট ২০২৬
- বাংলাদেশিদের জন্য আজীবন ইউরোপ প্রবেশের নিষেধাজ্ঞা
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ২১ আগস্ট ২০২৬
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- নতুন পে স্কেলের টাকা আসবে যেভাবে
- এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
