আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জয়ী হবে জানাল সুপার কম্পিউটার
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও মোহামেদ সালাহর মিশর। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। ম্যাচ শুরুর আগেই ফলাফল নিয়ে নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।
প্রায় ২৫ হাজার সিমুলেশন চালিয়ে অপ্টার বিশ্লেষণে দেখা গেছে, এই ম্যাচে পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। তাদের হিসেবে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ।
অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা মিশরের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১২.৩ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ১৮.৫ শতাংশ।
তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন হতে পারে। কারণ, দুই দলই আগের ম্যাচে অতিরিক্ত ৩০ মিনিট খেলেছে। ফলে পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই মাঠে নামতে হচ্ছে খেলোয়াড়দের। ক্লান্তি, ফিটনেস, কৌশল এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোই শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
সবশেষে নজর থাকবে, অপ্টার সুপার কম্পিউটারের পূর্বাভাস সত্যি প্রমাণ করে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠে কি না, নাকি সব হিসাব উল্টে দিয়ে চমক দেখায় সালাহর মিশর।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২০ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত
- বাংলাদেশে আজ ২১ ক্যারেট এক ভরি সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ আগস্ট ২০২৬
- টানা ৫ দিন বৃষ্টি, দেশের যেসব এলাকায় বেশি হতে পারে
- ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!
- ২০২৭ সালের ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ দেখা যাবে যেসব স্থান থেকে
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ হয় কেন
- পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর
