| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এক ধাপেই বাস্তবায়নের পথে নতুন পে-স্কেল, আজ গুরুত্বপূর্ণ বৈঠক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৬ ২০:০৫:৩৪
এক ধাপেই বাস্তবায়নের পথে নতুন পে-স্কেল, আজ গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল এক ধাপেই বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করলে অনলাইনভিত্তিক আইবাস (iBAS) বেতন ব্যবস্থায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে একবারেই নতুন পে-স্কেল কার্যকর করার সুপারিশ নিয়ে আলোচনা চলছে।

তবে এক ধাপে বাস্তবায়ন হলেও বেতন কমিশনের প্রস্তাবিত হারের তুলনায় কিছু ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার কমানো হতে পারে বলে অর্থ বিভাগের একাধিক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে সোমবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে উচ্চপর্যায়ের কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বেতন কমিশনের সুপারিশ, আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুতে দুই ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার চিন্তা থাকলেও এতে আইবাস সফটওয়্যারে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হবে। পাশাপাশি প্রশাসনিক জটিলতা, অতিরিক্ত ব্যয় এবং চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ তৈরির আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এক ধাপে বাস্তবায়নের প্রস্তাব গুরুত্ব পাচ্ছে।

বর্তমানে অষ্টম জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। নবম বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে।

অর্থ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোতে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত বেতন ৬০ থেকে ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে চূড়ান্ত হার নির্ধারণ করবে সরকার।

আজকের বৈঠকে বেতন কমিশনের সুপারিশের আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি, বিভিন্ন ক্যাডার ও শ্রেণির মধ্যে ভারসাম্য, পর্যায়ক্রমিক বেতন সমন্বয় এবং সরকারের গ্রহণযোগ্য প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যদিও এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র বলছে, নতুন মূল বেতন ১ জুলাই থেকেই কার্যকর করা হতে পারে। তবে বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য ভাতা ২০২৭-২৮ অর্থবছর থেকে কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে।

এর আগে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকারের কাছে চূড়ান্ত মতামত দেওয়াই এ কমিটির দায়িত্ব। পরে প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে নতুন পে-স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক নজরুল ইসলাম বলেছেন, সরকারি চাকরিজীবীদের স্বার্থে প্রথম বছরেই নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন করা প্রয়োজন। তা না হলে বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়তে পারে এবং বেতন বৃদ্ধির মূল উদ্দেশ্যও ব্যাহত হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...