| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ: ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ, জানুন ফলাফল 

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৬ ০৯:১৩:১৪
৯০ মিনিটের খেলা শেষ: ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ, জানুন ফলাফল 

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ রুদ্ধশ্বাস লড়াই শেষে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।

ম্যাচের শুরুতেই দাপট দেখান জুড বেলিংহ্যাম। ৩৬ ও ৩৮ মিনিটে টানা দুই গোল করে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধের ৪২ মিনিটে জুলিয়ান কুইনোনেস গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ইংল্যান্ডের জ্যারেল কুয়ানসাহ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। সংখ্যাগত সুবিধা কাজে লাগানোর চেষ্টা চালায় মেক্সিকো। তবে ৬০ মিনিটে হ্যারি কেইন গোল করে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমান রাউল হিমেনেজ। শেষদিকে একের পর এক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারেনি মেক্সিকো। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

পুরো ম্যাচে বলের দখলে ছিল মেক্সিকো (৬৬ শতাংশ), পাশাপাশি তারা ২১টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ইংল্যান্ড মাত্র ৬টি শট নিয়ে ৫টিই লক্ষ্যে রাখতে সক্ষম হয় এবং সেখান থেকেই তিনটি গোল আদায় করে নেয়।

এই জয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন জুড বেলিংহ্যাম।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...