| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, টানা ভারী বৃষ্টির সতর্কতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৫ ১৯:১২:৩২
বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, টানা ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ বৈরী আবহাওয়ারও সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ।

রোববার (৫ জুলাই) প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামালের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার রাত থেকেই নিম্নচাপের প্রভাব দেশের মধ্যাঞ্চলে স্পষ্ট হতে পারে। বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস মডেলের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, আগামী তিন দিনে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, নোয়াখালী ও ফেনী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাগুলোতেও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় সীমান্তবর্তী জেলা ও উপজেলাগুলোতে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প দেশের স্থলভাগে প্রবেশ করছে। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে গেছে, যা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি করছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...