| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৫ ১৩:৫৯:৪২
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মিসরের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে তিনটি পরিবর্তনের আভাস মিলেছে। রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণভাগে একটি করে পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আক্রমণভাগ নিয়ে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ খেলবেন, সেটিই এখন বড় প্রশ্ন। বিশ্বকাপ শুরুর আগে গোড়ালির চোটে পড়া আলভারেজ ধীরে ধীরে ফিটনেস ফিরে পেলেও এখনও শতভাগ প্রস্তুত নন। ফলে শুরুর একাদশে লাউতারোই এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে আলভারেজকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

রক্ষণভাগেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে মেদিনার পেশিতে টান লাগায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি পুরোপুরি সুস্থ না হলে অভিজ্ঞ তাগলিয়াফিকো আবারও প্রথম একাদশে ফিরতে পারেন।

মাঝমাঠে ভারসাম্য আনতে এবং সৃজনশীলতা বাড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরু থেকেই খেলানোর পরিকল্পনাও করছেন স্কালোনি। পারেদেস একাদশে থাকলে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারবেন, যা দলের আক্রমণকে আরও কার্যকর করে তুলতে পারে।

এদিকে নিকোলাস গঞ্জালেসও কোচের পরিকল্পনায় রয়েছেন। তাকে সুযোগ দেওয়া হলে আর্জেন্টিনার আক্রমণে গতি বাড়বে। তবে সেক্ষেত্রে একাদশ থেকে জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা।

সব মিলিয়ে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও গুরুত্বপূর্ণ তিনটি পজিশনে নতুন মুখ দেখা যেতে পারে। কেপ ভার্দের বিপক্ষে জয় পাওয়া দলটিকেই মূল ভিত্তি রেখে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন এনে মিসরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...