নরওয়ে নাকি ব্রাজিল, কে জিতবে? জানিয়ে দিল সুপারকম্পিউটার
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের বিপক্ষে আর্লিং হালান্ডের লড়াই ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ম্যাচের আগে দুই দলের সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।
অপ্টা ২৫ হাজারবার ম্যাচটির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ। ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ।
শুধু ম্যাচ জয়ের হিসাবেই নয়, কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে ব্রাজিল। সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, সেলেসাওদের শেষ আটে ওঠার সম্ভাবনা ৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অথবা মেক্সিকোর মুখোমুখি হবে।
বিশ্বকাপের ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। শেষ ষোলোর ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে লাতিন আমেরিকার দলটি। একমাত্র ব্যতিক্রম ১৯৯০ সালের বিশ্বকাপ, যখন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে।
অন্যদিকে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে নরওয়ে। শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেয় স্ক্যান্ডিনেভিয়ানরা। সেই ম্যাচের জয়সূচক গোল করেন আর্লিং হালান্ড, যিনি জাতীয় দলের হয়ে টানা ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন। এই সময়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫।
ব্রাজিলের বিপক্ষেও গোল করতে পারলে বিশ্বকাপের প্রথম চার ম্যাচেই গোল করার বিশেষ রেকর্ড গড়বেন হালান্ড। একই সঙ্গে মিডফিল্ডে মার্টিন ওডেগার্ডও নরওয়ের অন্যতম ভরসা। টানা চতুর্থ বিশ্বকাপ ম্যাচে অ্যাসিস্ট করতে পারলে নতুন ইতিহাস গড়বেন আর্সেনাল তারকা।
তবে নিজেদের সর্বশেষ ম্যাচে খুব একটা স্বস্তিতে ছিল না ব্রাজিল। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় পায় কার্লো আনচেলত্তির দল। ওই ম্যাচে কাসেমিরো গোল করার পাশাপাশি ব্রুনো গিমারায়েস একটি অ্যাসিস্ট করে চলতি বিশ্বকাপে নিজের অ্যাসিস্ট সংখ্যা চারটিতে নিয়ে যান।
তবে আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে ব্রাজিল। চলতি বিশ্বকাপে চার ম্যাচে তারা গড়ে ম্যাচপ্রতি ১৫টি শট নিয়েছে, যা ১৯৯৮ সালের পর বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বনিম্ন। অন্যদিকে নরওয়ের বড় দুর্বলতা রক্ষণভাগ। চার ম্যাচেই গোল করার পাশাপাশি প্রতিটি ম্যাচেই গোল হজম করেছে তারা। ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা ও নেইমারের গতিময় আক্রমণের সামনে এই দুর্বলতা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
তবে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে নরওয়েই। দুই দলের আগের চার দেখায় দুটি জয় ও দুটি ড্র নিয়ে এখনো ব্রাজিলের বিপক্ষে অপরাজিত রয়েছে তারা। সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। পাশাপাশি ২০০২ সালের ফাইনালের পর ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এবার সেই হতাশার ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
