৪৫ মিনিটের খেলা শেষ, নরওয়ে বনাম আইভরি কোস্ট ম্যাচ; লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে দলকে লিড এনে দেন আন্তোনিও নুসা।
৪৫ মিনিটের আগে পর্যন্ত ম্যাচের পরিসংখ্যানে নরওয়ের আধিপত্য স্পষ্ট। তারা ৬টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে, যেখানে আইভরি কোস্টের ৩টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ১টি। বল দখলেও এগিয়ে নরওয়ে (৫৬%), আর পাসের নির্ভুলতাও ছিল বেশি (৯১%)।
লাইভ জয়ের সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে নরওয়ে। ম্যাচ জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৬৫ শতাংশ, যেখানে আইভরি কোস্টের সম্ভাবনা মাত্র ১১ শতাংশ। অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।
দ্বিতীয়ার্ধে আইভরি কোস্ট ঘুরে দাঁড়াতে পারে কি না, নাকি নরওয়ে এই লিড ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করবে—এখন সেটাই দেখার অপেক্ষা।
নরওয়ে বনাম আইভরি কোস্ট ম্যাচটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন
সোহাগ/
