| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৯ ২২:০২:৪৮
জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ আজ জাপানের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে শুরু থেকেই মাঠে দেখা যাবে না। চোট কাটিয়ে দলে ফিরলেও তাকে প্রথম একাদশে রাখেননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচে তার ফেরায় সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। ফলে জাপানের বিপক্ষে নকআউট ম্যাচে তিনি শুরু থেকেই খেলবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তবে আক্রমণভাগে ব্রাজিলের ভরসা থাকছে ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও মাতেউস কুনহার ওপর। মাঝমাঠ সামলাবেন অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা। আর রক্ষণভাগে দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোসকে নিয়ে সাজানো হয়েছে ডিফেন্স। গোলবারের নিচে থাকছেন নির্ভরযোগ্য অ্যালিসন।

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ:

অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা।

সরাসরি জাপান-ব্রাজিল ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...