| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রাত ১১ টায় ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৯ ১০:১৫:৫৪
রাত ১১ টায় ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। রাউন্ড অব ৩২-এর এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোর পর্বে, আর হেরে যাওয়া দলের বিশ্বকাপ অভিযান শেষ হবে।

বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

ম্যাচের সূচি

ম্যাচ: ব্রাজিল বনাম জাপান

পর্ব: রাউন্ড অব ৩২

তারিখ: ২৯ জুন ২০২৬, সোমবার

সময়: রাত ১১:০০টা (বাংলাদেশ সময়)

ভেন্যু: হিউস্টন স্টেডিয়াম, টেক্সাস, যুক্তরাষ্ট্র

যেভাবে দেখবেন সরাসরি

বাংলাদেশের দর্শকদের জন্য টেলিভিশন ও অনলাইন, দুই মাধ্যমেই থাকছে ম্যাচটি উপভোগ করার সুযোগ।

টেলিভিশনে ম্যাচটি সম্প্রচার করবে টি-স্পোর্টস। পাশাপাশি গাজী টিভিতেও (জিটিভি) ম্যাচটি দেখানো হতে পারে। ভারতের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস১৮।

অনলাইনে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা স্মার্ট টিভিতে টি-স্পোর্টস অ্যাপ এবং টফি অ্যাপের মাধ্যমে ম্যাচটি লাইভ দেখা যাবে। ভারতের দর্শকরা জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন।

নকআউট পর্ব হওয়ায় এই ম্যাচে ভুলের সুযোগ নেই। তাই নেইমারদের ব্রাজিল এবং শৃঙ্খলাবদ্ধ জাপানের মধ্যকার লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

▶️ ব্রাজিল বনাম জাপান ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...