| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, কবে-কখন ও কোথায় হবে মহারণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৬ ১৭:০৫:০৫
নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, কবে-কখন ও কোথায় হবে মহারণ

খেলাধুলা ডেস্ক: গ্রুপ পর্বের উত্তেজনা শেষে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই। শেষ বত্রিশের অন্যতম আকর্ষণীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের।

গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে ‘এফ’ গ্রুপে সুইডেনের সঙ্গে ড্র করে রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে জাপান। ফলে কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশের দুই ফুটবল পরাশক্তি।

দুই দলের সর্বশেষ বিশ্বকাপ সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালের আসরে। সেবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। প্রায় দুই দশক পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা হচ্ছে ব্রাজিল ও জাপানের।

চলতি আসরে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দলের আক্রমণভাগে উজ্জ্বল সময় পার করছেন ভিনিসিয়ুস জুনিয়র। ইতোমধ্যে চার গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

অন্যদিকে জাপানও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে গ্রুপ পর্বে। নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র এবং তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে ব্লু সামুরাইরা। দলটির আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আয়াসে উয়েদা ও দাইচি কামাদা, যারা এখন পর্যন্ত দুটি করে গোল করেছেন।

আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয়ী দল নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা, আর পরাজিত দলকে শেষ হবে এবারের বিশ্বকাপ যাত্রা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...