নকআউটে ব্রাজিলের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে!
নিজস্ব প্রতিবেদক: স্কটল্যান্ডকে ৩-০ গোলের দাপুটে ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপসেরা হওয়ায় নকআউট পর্বে তাদের ম্যাচের সময় ও ভেন্যুও নির্ধারিত হয়ে গেছে। আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে মাঠে নামবে সেলেসাওরা। এখন শুধু অপেক্ষা, প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। সেই দৌড়ে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। তবে ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া এফ গ্রুপের শেষ দুই ম্যাচের পর।
শেষ রাউন্ডে কানসাস সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস, আর ডালাসে জাপান খেলবে সুইডেনের বিপক্ষে। বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান উভয়ের সংগ্রহ চার পয়েন্ট, গোল ব্যবধানও সমান (+৪)। তবে সাত গোল করায় গোলসংখ্যায় এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ডাচরা। জাপান রয়েছে দ্বিতীয় স্থানে। তিন পয়েন্ট নিয়ে এখনও আশা বাঁচিয়ে রেখেছে সুইডেন। অন্যদিকে টানা দুই হারে আগেই বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।
সুইডেনের সামনে সমীকরণ তুলনামূলক সহজ। জাপানকে হারাতে হবে এবং একই সঙ্গে নেদারল্যান্ডসকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে। তাহলে ডাচরা সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং ছয় পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে ব্রাজিলের মুখোমুখি হবে সুইডেন।
অন্যদিকে জাপান যদি সুইডেনকে হারায় এবং নেদারল্যান্ডস ড্র করে কিংবা হেরে যায়, তাহলে জাপান গ্রুপসেরা হবে। সেক্ষেত্রে রানার্সআপ হয়ে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস।
আবার নেদারল্যান্ডস জয় পেলে এবং জাপান ড্র করলেই রানার্সআপ হিসেবে ব্রাজিলের বিপক্ষে খেলবে জাপান। দুই দল একই ধরনের ফল করলে পয়েন্ট, গোল ব্যবধান ও মুখোমুখি লড়াইয়ের রেকর্ড সমান থাকলে মোট গোলসংখ্যা বিবেচনায় নেওয়া হবে। এই মুহূর্তে সেই হিসাবেও সামান্য এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস।
সব মিলিয়ে এফ গ্রুপের শেষ দিনের ফলই নির্ধারণ করবে ব্রাজিলের নকআউট প্রতিপক্ষ কে হবে। আপাতত নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন—এই তিন দলের যেকোনো একটি দলের বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ে নামতে পারে নেইমারদের ব্রাজিল।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- নবম পে-স্কেল নিয়ে সুখবর, শিগগিরই প্রকাশ হচ্ছে গেজেট
- Vivo S2 উন্মোচন, ৭,০৫০mAh ব্যাটারি ও Dimensity 7360-Turbo চিপ, বাংলাদেশে দাম কত
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ আগস্ট ২০২৬
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও Bose স্পিকার নিয়ে আসছে Redmi K100 Pro Max
- আজকের স্বর্ণের বাজারদর: ০৮ আগস্ট ২০২৬
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ০৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট একভরি সোনার দাম
- নতুন পে-স্কেল কার্যকর হলে যেভাবে বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
- ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে
- দেশে আজ একভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম
- Hero Xtreme 125R V2 বাইকটি কবে আসবে বাংলাদেশে ও দাম কত
