ব্রাজিল ৩, মরক্কো ৪ গোলে জয়ী; দেখে নিন পয়েন্ট টেবিল
স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল ও মরক্কো। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে শীর্ষস্থান দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
সমান ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। তিন ম্যাচে দুটি জয়, একটি ড্র এবং তিন গোলের ইতিবাচক গোল ব্যবধান নিয়ে রানার্সআপ হয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।
অন্যদিকে, তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে স্কটল্যান্ড। দুটি পরাজয় ও ঋণাত্মক তিন গোল ব্যবধান নিয়ে তৃতীয় স্থানেই শেষ করতে হয়েছে তাদের। ফলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে স্কটিশদের।
গ্রুপের তলানিতে থাকা হাইতির জন্য এবারের বিশ্বকাপ ছিল হতাশার। তিন ম্যাচের সবগুলোতেই হেরে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি দলটি। দুটি গোল করলেও হজম করেছে আট গোল, যার ফলে ছয় গোলের নেতিবাচক ব্যবধান নিয়ে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করেছে ক্যারিবীয় দেশটি।
গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কোর শেষ ষোলোতে ওঠা নিশ্চিত হওয়ায় এখন নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ কারা হবে, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।
সোহাগ/
