ব্রাজিলের দাপটে স্কটল্যান্ড চাপে, বিরতিতে ২-০ এগিয়ে সেলেসাও, লাইন দেখুন
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘গ্রুপ সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতিতে স্কটল্যান্ডকে ২-০ গোলে পিছিয়ে দিয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সামনে বেশ অসহায় দেখায় স্কটল্যান্ডকে।
ব্রাজিলের হয়ে দুটি গোলই করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম গোলটি আসে ম্যাচের ৭ মিনিটে। পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৪৫+৩) নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে ছিল ব্রাজিল। প্রথমার্ধে তাদের শট ছিল ১১টি, যেখানে স্কটল্যান্ড নিতে পেরেছে মাত্র ৪টি। লক্ষ্যভেদী শটে ব্রাজিল এগিয়ে ৩-০ ব্যবধানে। বল দখলেও ব্রাজিলের সামান্য আধিপত্য ছিল (৫২ শতাংশ), পাশাপাশি পাসের সফলতার হার ছিল ৯৩ শতাংশ।
জয়ের সম্ভাবনার হিসাবেও ব্রাজিলের কর্তৃত্ব স্পষ্ট। বিরতির সময় পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৯৭.২ শতাংশ, ড্র হওয়ার সম্ভাবনা ২.৪ শতাংশ এবং স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ০.৪ শতাংশ।
দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিয়েছে ব্রাজিল।
সরাসরি ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-
লিংকে ক্লিক করে লোড হওয়ার জন্য কিছু সময় অফেক্ষা করুন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
- বিদ্যুৎ নিয়ে সুখবর!
- কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
