স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার!
নিজস্ব প্রতিবেদক: স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের সুপারস্টার ফরোয়ার্ড নেইমার। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে দুই ম্যাচে তাকে দেখা যায়নি, তবে এবার তার মাঠে ফেরার সম্ভাবনা অনেকটাই জোরালো হয়েছে। তবুও তাকে একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি কোচ কার্লো আনচেলত্তি।
কাফ ইনজুরির কারণে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। ফলে গ্রুপ পর্বে মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই ম্যাচ মিস করেন তিনি। তবে সম্প্রতি তিনি পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। গত সোমবার (২২ জুন) কৌশলগত অনুশীলনেও অংশ নেওয়ায় তার ফেরা নিয়ে আশাবাদ আরও বেড়েছে।
নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়েই বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়। এরপর ক্লাব ফুটবলেও একাধিকবার ইনজুরির কারণে ছিটকে যান তিনি। প্রায় ৬৫০ দিনের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি আবার ব্রাজিল দলে ফিরেছেন এই তারকা।
দলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি অনুশীলনে নেইমারের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তার ভাষায়, নেইমারের মান নিয়ে কোনো সন্দেহ নেই। অনুশীলনে তার তীব্রতা ও আত্মবিশ্বাসই বোঝায় তিনি কতটা প্রস্তুত।
বর্তমানে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করতে পারলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব নিশ্চিত করতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন সবার নজর একটাই প্রশ্নে, স্কটল্যান্ডের বিপক্ষে কি মাঠে দেখা যাবে নেইমারকে? সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের মঞ্চে আবারও ফিরতে পারেন ব্রাজিলের এই মহাতারকা।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
