দ্বিতীয়ার্ধের খেলা শুরু; স্পেন বনাম সৌদি আরব ম্যাচ, সরাসরি দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দুর্দান্ত আধিপত্য দেখাচ্ছে স্পেন। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে স্প্যানিশরা।
ম্যাচের ১০ মিনিটে তরুণ তারকা লামিনে ইয়ামালের গোলে লিড নেয় স্পেন। এরপর ২১ ও ২৪ মিনিটে পরপর দুই গোল করে ব্যবধান ৩-০ করেন মিকেল ওইয়ারজাবাল। প্রথমার্ধেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইউরোপীয় দলটি।
পরিসংখ্যানেও স্পেনের শ্রেষ্ঠত্ব স্পষ্ট। ৪৭ মিনিট পর্যন্ত তারা ১৬টি শট নিয়েছে, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে সৌদি আরব মাত্র ২টি শট নিতে পেরেছে এবং একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
বল দখলের লড়াইয়ে স্পেনের দখলে ছিল ৭৪ শতাংশ, আর সৌদি আরবের ২৬ শতাংশ। পাসিংয়েও এগিয়ে স্প্যানিশরা। তারা ৩৪৮টি পাস সম্পন্ন করেছে ৯১ শতাংশ সফলতায়, যেখানে সৌদি আরবের পাস সংখ্যা ১০৫ এবং সফলতার হার ৬৮ শতাংশ।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই ছন্দ ধরে রাখায় বড় জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে দলটি। অন্যদিকে, ম্যাচে ফিরতে হলে সৌদি আরবকে দ্রুত গোল শোধের পথ খুঁজে বের করতে হবে।
সরাসরি স্পেন-সৌদি ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
