| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হতে পারে, জানা গেল বড় তথ্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০১ ২০:৪৩:০৬
নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হতে পারে, জানা গেল বড় তথ্য

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য আলোচিত নবম জাতীয় পে স্কেলে বড় ধরনের বেতন বৃদ্ধির প্রস্তাব এসেছে। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। ইতোমধ্যে এটি বাস্তবায়নের প্রস্তুতিও জোরেশোরে চলছে বলে জানা গেছে।

নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শুধু মূল বেতনই নয়, বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মূল বেতন প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন পে স্কেলে বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা করার পাশাপাশি সর্বোচ্চ গ্রেডের মূল বেতনও বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে সর্বোচ্চ গ্রেডে মূল বেতন ৭৮ হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

এখন সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...