| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কমে গেল ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারে দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ০১ ২০:০৪:৩৩
কমে গেল ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারে দাম

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের তুলনায় ১৫ টাকা কমানো হয়েছে। ফলে এখন একটি সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হবে ১ হাজার ৩৪১ টাকা।

এর আগে মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল। তবে সর্বশেষ ঘোষণায় সেই বাড়তি দামের কিছুটা কমানো হয়েছে, যা গ্রাহকদের জন্য স্বস্তির খবর।

শুধু এলপিজিই নয়, কমেছে অটোগ্যাসের দামও। নতুন নির্ধারণ অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নতুন সমন্বয়ের ফলে কিছুটা হলেও ব্যয় কমবে বলে আশা করছেন ভোক্তারা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...