পানামার বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখুন এক ক্লিকে
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করতে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রস্তুতি ম্যাচে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে, যা ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
রিও ডি জেনেরিওর মারাকানায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ সময় অনুযায়ী, রোববার (৩১ মে) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে খেলা।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, ম্যাচটি ‘জি (Ge) টিভি’র ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের মতো বাংলাদেশ থেকেও সহজে ম্যাচটি উপভোগ করা যাবে।
সরাসরি খেলা দেখতে এখানে ক্লিক করুন-
কেমন হতে পারে ব্রাজিলের একাদশ?
প্রথম ম্যাচে নতুন কোচ কার্লো আনচেলত্তি কাদের মাঠে নামান, তা নিয়ে আগ্রহ রয়েছে সমর্থকদের। গ্লোবোর তথ্য অনুযায়ী, শুরুর একাদশে দেখা যেতে পারে গোলরক্ষক অ্যালিসন বেকারকে।
ডিফেন্সে থাকতে পারেন ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা ও আলেক্স স্যান্ড্রো। মাঝমাঠে দায়িত্ব সামলাতে পারেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। আক্রমণভাগে থাকতে পারেন ম্যাথুস কুনহা, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র এবং লুইস হেনরিক।
বিশ্বকাপের আগে আরও একটি পরীক্ষা
পানামা ম্যাচের পর ৭ জুন মোহামেদ সালাহর মিশরের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপরই শুরু হবে বিশ্বকাপ মিশন।
১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।
ব্রাজিলের বিশ্বকাপ দলে যারা আছেন
গোলরক্ষক হিসেবে আছেন অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভারটন। ডিফেন্সে রয়েছেন মার্কুইনহোস, ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, আলেক্স স্যান্ড্রোসহ একাধিক তারকা। মিডফিল্ডে আছেন ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকুয়েতা।
আর আক্রমণভাগে আছেন নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও তরুণ তারকা এন্দ্রিক।
বিশ্বকাপের আগে এই ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে আনচেলত্তির ব্রাজিল।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
