| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরাতে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৪ ১৫:৩৪:১৮
শেখ হাসিনাকে ফেরাতে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কূটনৈতিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরানোর চেষ্টা চলছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত এক সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ সময় আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মামলার চার্জশিট দ্রুত জমা দেওয়া হবে এবং ঈদের ছুটির মধ্যেও বিশেষ আদালত বসিয়ে অল্প সময়ের মধ্যে বিচার সম্পন্নের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে সামাজিক অস্থিরতা বা ব্যক্তিগত সম্মানহানি ঘটানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যারা অসামাজিক কর্মকাণ্ড বা বিভ্রান্তিকর বিষয় ছড়িয়ে দিচ্ছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সমাজে নৈতিক অবক্ষয় ও অপসংস্কৃতির বিস্তার ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...