| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি বার্তা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৩ ১৪:৫৭:৪৪
ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। চলতি অর্থবছরের বকেয়াসহ ভূমি উন্নয়ন কর বা খাজনা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তীতে বকেয়ার ওপর সুদ যুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে সরকার।

একই সঙ্গে জমি সংক্রান্ত সেবা আরও সহজ ও নিরাপদ করতে ডিজিটাল পদ্ধতির ওপর জোর দিচ্ছে সরকার। এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ পাচ্ছেন নাগরিকরা, ফলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলাও কমছে।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নাগরিকরা অনলাইনে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করে সহজেই খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য যুক্ত করতে পারবেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংক কার্ড ব্যবহার করে পরিশোধ সম্পন্ন করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের লক্ষ্য ভূমি ব্যবস্থাপনাকে আরও স্মার্ট, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করা। ডিজিটাল পেমেন্ট চালুর ফলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং ভূমি কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

সাধারণত সরকারি অর্থবছর শেষ হয় ৩০ জুন। তাই আইনি জটিলতা এড়াতে এবং বছরের হিসাব সম্পন্ন করতে নির্ধারিত সময়ের মধ্যেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন অনলাইন ব্যবস্থার কারণে সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে সাধারণ মানুষের।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...