শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী শুক্রবার (২২ মে) চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বৃহস্পতিবার (২১ মে) নেসকোর চাঁপাইনবাবগঞ্জ আবাসিক প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিবগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ এলাকার আওতাধীন গ্রাহকদের সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকতে হবে।
নেসকো জানায়, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে পরিস্থিতি অনুযায়ী পুনরায় সংযোগ চালু করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা বিজ্ঞপ্তিতে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আগেভাগেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আশা/
