| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘ট্রাম্প’-এর পর এবার আলোচনায় ‘নেতানিয়াহু’, এলো ঢাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৪ ১০:০১:৪৪
‘ট্রাম্প’-এর পর এবার আলোচনায় ‘নেতানিয়াহু’, এলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার একটি খামারে এবার দেখা মিলেছে ব্যতিক্রমধর্মী অ্যালবিনো মহিষের। যার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। কোরবানির ঈদ সামনে রেখে মহিষটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

এস এস ক্যাটেল ফার্মের এই অ্যালবিনো মহিষটির ওজন ৭৫০ কেজিরও বেশি বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। এর চঞ্চল ও কিছুটা আক্রমণাত্মক আচরণের কারণেই এমন নাম দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

খামারটিতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা। অনেকেই মহিষটির সাদা রঙ, চোখের গঠন ও আচরণ নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ আবার এর চুল ও চেহারার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর কিছুটা মিল খুঁজে পাচ্ছেন বলেও মন্তব্য করেছেন।

এর আগে নারায়ণগঞ্জের আরেকটি খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ‘নেতানিয়াহু’ নামটিও নতুন করে আলোচনায় এসেছে।

খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটির জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত ঘাস, ভুসি ও পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। দিনে দুইবার গোসল করানো হলেও এর চঞ্চল স্বভাবের কারণে রাখালদের বাড়তি সতর্ক থাকতে হয়।

খামারের ব্যবস্থাপক মেহেদি জানান, তাদের খামারে মোট ছয়টি অ্যালবিনো মহিষ রয়েছে। সেগুলোর নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু-ওয়ান’ থেকে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত।

ঈদ সামনে রেখে ব্যতিক্রমী এই মহিষ দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ খামারটিতে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...