করমুক্ত আয়সীমা বাড়ছে না, উল্টো বাড়তে পারে আয়করের চাপ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমায় বড় কোনো পরিবর্তন আসছে না বলে আভাস মিলেছে। আগের অন্তর্বর্তী সরকারের নির্ধারণ করে যাওয়া কর কাঠামোই বহাল রাখতে পারে বর্তমান সরকার। তবে করহার ও কর স্ল্যাবে পরিবর্তনের কারণে সাধারণ চাকরিজীবী থেকে উচ্চ আয়ের মানুষ পর্যন্ত সবার ওপরই বাড়তি করের চাপ পড়তে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটকে সামনে রেখে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। বিভিন্ন মহলের প্রস্তাব, মূল্যস্ফীতির চাপ ও সরকারের রাজস্ব সংকট বিবেচনায় নিয়ে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আগামী ৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওইদিন বিকেল ৩টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বর্তমান ২০২৫-২৬ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা রয়েছে সাড়ে তিন লাখ টাকা। আগের অন্তর্বর্তী সরকার আগামী দুই অর্থবছরের জন্য এই সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করে দেয়।
ফলে নতুন বাজেটে এই সীমা কার্যকর থাকতে পারে বলেই ধারণা করা হচ্ছে। অর্থাৎ করমুক্ত আয়ের সীমা বাড়লেও সেটি ব্যবসায়ী ও সাধারণ করদাতাদের প্রত্যাশার তুলনায় অনেক কম।
সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে কর স্ল্যাবে। আগে সাতটি ধাপে আয়কর দিতে হলেও নতুন অর্থবছরে তা কমে ছয় ধাপে নেমে আসতে পারে। একই সঙ্গে কয়েকটি ধাপে করহারও ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বর্তমানে করমুক্ত সীমার পরের এক লাখ টাকায় ৫ শতাংশ কর দিতে হয়। কিন্তু নতুন কাঠামোয় করমুক্ত সীমার পরবর্তী তিন লাখ টাকার ওপর সরাসরি ১০ শতাংশ কর বসতে পারে।
এ কারণে আয় না বাড়লেও অনেক করদাতাকে আগের তুলনায় বেশি কর দিতে হবে।
ধরা যাক, কোনো বেসরকারি চাকরিজীবীর মাসিক বেতন ৬০ হাজার টাকা। বছরে তার আয় হয় ৭ লাখ ২০ হাজার টাকা। বিদ্যমান কাঠামোয় কর ছাড়ের পর তার করযোগ্য আয় দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার টাকা। এখন তাকে প্রায় ৮ হাজার টাকা কর দিতে হয়।
কিন্তু নতুন করহার কার্যকর হলে একই আয়ের জন্য তাকে প্রায় ১০ হাজার ৫০০ টাকা কর দিতে হতে পারে। অর্থাৎ করের বোঝা বাড়বে প্রায় আড়াই হাজার টাকা।
প্রথমবার আয়কর রিটার্ন জমা দেওয়া ব্যক্তিদের জন্য কিছুটা স্বস্তি রাখা হচ্ছে। নতুন করদাতারা আয়ের ভিত্তিতে এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে কর দেওয়ার সুযোগ পেতে পারেন। করভীতি কমানো এবং মানুষকে কর ব্যবস্থায় আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন বাজেটে বড় পরিবর্তন আসতে পারে ভ্যাট ব্যবস্থাপনাতেও। সরকার প্রায় ৩০ লাখ নতুন ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে চায়। এজন্য আয়কর রিটার্নের মতো সব প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন জমা বাধ্যতামূলক করা হতে পারে।
একই সঙ্গে ভ্যাট রিফান্ড প্রক্রিয়া সহজ করার উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথাও জানিয়েছে এনবিআর।
ব্যক্তিগত গাড়ির নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে বর্তমানে সিসিভেদে ২৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত অগ্রিম আয়কর দিতে হয়। নতুন বাজেটে এই হার আরও বাড়তে পারে। উচ্চ সিসির মোটরসাইকেল, ব্যক্তিগত উড়োজাহাজ ও হেলিকপ্টারের ওপরও নতুন করে কর আরোপের আলোচনা চলছে।
ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়সীমা অন্তত ৫ লাখ টাকা হওয়া উচিত।
FBCCI-এর প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বাস্তব আয় বিবেচনায় করমুক্ত সীমা ৫ লাখ এবং নারী ও সিনিয়র সিটিজেনদের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা করা প্রয়োজন।
অন্যদিকে CPD-এর অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান মনে করেন, মূল্যস্ফীতি ও বৈশ্বিক অস্থিরতার কারণে সাধারণ মানুষের ওপর বাড়তি করের চাপ না বাড়িয়ে কর ফাঁকি রোধে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
এনবিআর মনে করছে, করমুক্ত আয়সীমা আরও বাড়ানো হলে বড় একটি অংশ করজালের বাইরে চলে যেতে পারে। এছাড়া বারবার নীতিমালা পরিবর্তন করলে কর ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি।
তবে শেষ পর্যন্ত করমুক্ত আয়সীমা ও করহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন
- মালয়েশিয়ায় যেতে বাংলাদেশিদের আবেদন শুরু, অগ্রাধিকার পাবেন যারা
- Bajaj Pulsar N160 S ও N160 SS লঞ্চ, থাকছে ৪-ভালভ ইঞ্জিন ও TFT ডিসপ্লে
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- iQOO Z11-এ থাকছে ৬.৮৩ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, থাকছে সরু ফ্রেম
- Bajaj Pulsar N160 S: দাম, ইঞ্জিন, ফিচার ও স্পেসিফিকেশন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ আগস্ট ২০২৬
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিল বিএনপি
