হরমুজ প্রণালী চিরতরে বন্ধের হুমকি!
নিজস্ব প্রতিবেদক: পারস্য উপসাগরের অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে এই আন্তর্জাতিক নৌপথ চিরতরে বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানায়, যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবকে কেন্দ্র করে আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ বাড়ছে। এর প্রতিক্রিয়ায় ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দেন।
তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে নতুন প্রস্তাব আনার ফলে বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। বাহরাইনসহ সংশ্লিষ্ট দেশগুলোকে তিনি মনে করিয়ে দেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পথ। তাই এমন কোনো পদক্ষেপ না নেওয়াই ভালো, যাতে ইরান এটিকে বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে একটি নতুন খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। এর আগের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দেয়। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরের ওপর কঠোর অবরোধের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়।
এর জবাবে ইরান ওই জলপথে কড়াকড়ি বাড়িয়েছে। তেহরানের দাবি, শত্রুভাবাপন্ন দেশগুলোর জন্য এই রুট ইতোমধ্যেই সীমিত করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সাময়িক যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগও করেছে ইরান।
এই পরিস্থিতিতে হরমুজ প্রণালির জন্য নতুন একটি আইনি কাঠামো তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ইরানের সংসদ। ইব্রাহিম আজিজির মতে, বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংসদ অধিবেশন শুরু হলেই এটি আইন হিসেবে পাস হতে পারে।
এছাড়া ডেপুটি স্পিকার আলী নিকজাদ জানিয়েছেন, নতুন নিয়মে ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলগামী কোনো জাহাজকে এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রুভাবাপন্ন দেশের জাহাজ চলাচলেও কড়াকড়ি আরোপের পরিকল্পনা রয়েছে।
নতুন প্রস্তাব অনুযায়ী, অন্যান্য দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট টোল বা মাশুল ধার্য করা হতে পারে। সেই অর্থ ইরানের প্রতিরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ব্যবহারের কথা বলা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের হুঁশিয়ারি বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ এবং নৌপরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
