৬ মিনিটের জন্য পৃথিবীর একাংশ ঢেকে যাবে অন্ধকারে
নিজস্ব প্রতিবেদক: মহাকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ মহাজাগতিক ঘটনা অপেক্ষা করছে ২০২৭ সালের ২ আগস্ট। সেদিন দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্থলভাগ থেকে দেখা সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে এবং পৃথিবীর একটি বড় অংশে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত গভীর অন্ধকার নেমে আসতে পারে। সাধারণ সূর্যগ্রহণের তুলনায়, যেখানে পূর্ণ অন্ধকার সাধারণত ২ থেকে ৩ মিনিট স্থায়ী হয়, এটি অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা এই বিরল গ্রহণকে “গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস” নামে উল্লেখ করছেন। এর পূর্ণগ্রাসের পথ প্রায় ২৫৮ কিলোমিটার প্রশস্ত হবে এবং এটি তিনটি মহাদেশ অতিক্রম করবে।
গ্রহণের শুরু হবে আটলান্টিক মহাসাগর থেকে। এরপর চাঁদের ছায়া দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার ওপর দিয়ে অগ্রসর হবে। শেষ পর্যন্ত এটি ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের কাছে গিয়ে শেষ হবে।
বিশেষ করে মিসরের ঐতিহাসিক শহর লুক্সর এবং লিবিয়ার কিছু অঞ্চলে ৬ মিনিটেরও বেশি সময় পূর্ণ অন্ধকার বিরাজ করতে পারে। আগস্ট মাসে এই অঞ্চলে আকাশ সাধারণত পরিষ্কার ও শুষ্ক থাকে, তাই পর্যবেক্ষণের জন্য এটি অত্যন্ত অনুকূল সময় হিসেবে ধরা হচ্ছে।
কোথায় কখন দেখা যাবে
স্থানীয় সময় অনুযায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যেতে পারে
* দক্ষিণ স্পেন: দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে
* মিসর ও লিবিয়া: দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে
ভারত ও আশপাশের দেশগুলো থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে না। তবে ভারতের পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় সূর্যাস্তের সময় আংশিক গ্রহণ দেখা যেতে পারে।
কেন এত দীর্ঘ হবে এই গ্রহণ
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, কয়েকটি বিশেষ মহাজাগতিক অবস্থার কারণে এই গ্রহণটি অস্বাভাবিকভাবে দীর্ঘ হবে। ওই সময়ে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরের অবস্থানে, অর্থাৎ অ্যাফেলিয়নে থাকবে, ফলে সূর্যকে তুলনামূলকভাবে ছোট দেখাবে।
অন্যদিকে চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি থাকবে, তাই তাকে একটু বড় দেখাবে। পাশাপাশি গ্রহণের পথটি বিষুবরেখার কাছ দিয়ে যাওয়ায় চাঁদের ছায়া পৃথিবীর ওপর ধীরে সরে যাবে। এই তিনটি কারণ মিলেই তৈরি করছে এই দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
এই বিরল মহাজাগতিক দৃশ্যটি ঘিরে এখন থেকেই বিশ্বজুড়ে আগ্রহ ও প্রস্তুতি শুরু হয়ে গেছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
- বিদ্যুৎ নিয়ে সুখবর!
- কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
