৯ম পে-স্কেল দাবি জোরদার খুলনায় সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর ধরে নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বাড়ছে বলে জানিয়েছেন বক্তারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বর্তমান বেতন কাঠামোর অসামঞ্জস্যের কারণে অনেকেই আর্থিক চাপের মধ্যে আছেন বলেও তারা মন্তব্য করেন।
৯ম জাতীয় পে-স্কেল দ্রুত গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শনিবার সন্ধ্যায় খুলনার হোটেল জেলিকোর সেমিনার কক্ষে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, খুলনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আবদুল মালেক। সভাপতিত্ব করেন খুলনা জেলা কমিটির সভাপতি সোহানা মির্জা।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সী, মো. শাহিন খান এবং সদস্য মো. রাসেল শেখ। স্বাগত বক্তব্য দেন শেখ মহি উদ্দিন প্রিন্স। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. নাজমুল ইসলাম ও রাসেল আহমেদ শরীফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল মালেক বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দীর্ঘদিন নতুন পে-স্কেল না হওয়ায় তাদের জীবনমান ক্রমেই সংকটের দিকে যাচ্ছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
