| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

কিডনির সমস্যায় হল শরীর কোথায় ব্যাথার মাধ্যমে সংকেত দেয়

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ০৯:৪১:১৩
কিডনির সমস্যায় হল শরীর কোথায় ব্যাথার মাধ্যমে সংকেত দেয়

নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও নানা শারীরিক জটিলতার কারণে বিশ্বজুড়ে বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, কিডনির সমস্যা শুরু হলেও প্রথমদিকে অনেক সময় তেমন কোনো স্পষ্ট উপসর্গ দেখা যায় না। তবে ধীরে ধীরে শরীর কিছু সংকেত দিতে শুরু করে, যেগুলো অবহেলা করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

কিডনির মূল কাজ হলো রক্ত পরিশোধন করে শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। পাশাপাশি এটি শরীরের পানির ভারসাম্য বজায় রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ, লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা এবং হাড় সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হলে এসব কাজ ব্যাহত হয় এবং শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

কিডনি রোগের সাধারণ লক্ষণ

* সারাক্ষণ দুর্বল বা ক্লান্ত লাগা* পা, গোড়ালি কিংবা চোখের নিচে ফোলা* প্রস্রাবের রং বা পরিমাণে পরিবর্তন* ফেনাযুক্ত প্রস্রাব* বমি বমি ভাব বা ক্ষুধামন্দা* ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা চুলকানি* রাতে পেশিতে টান ধরা* ঘুমের সমস্যা বা মনোযোগ কমে যাওয়া* অকারণে ওজন কমে যাওয়া* শ্বাসকষ্ট* জ্বর বা ঠান্ডা লাগা* শরীর ফুলে যাওয়া* কোমর ও পিঠে ব্যথা

কিডনির ব্যথা সাধারণত কোথায় হয়?

বিশেষজ্ঞদের মতে, কিডনির ব্যথা সাধারণ কোমর ব্যথার মতো হলেও এর অবস্থান ও ধরনে কিছু পার্থক্য থাকে।

সাধারণত ব্যথা অনুভূত হয় পিঠের নিচের দিকে, পাঁজরের ঠিক নিচে কোমরের দুই পাশে। কখনও এক পাশে, আবার কখনও দুই পাশেই ব্যথা হতে পারে।

কিডনির ব্যথা চেনার কিছু লক্ষণ

* পিঠের এক বা দুই পাশে গভীর ধরনের ব্যথা* ব্যথা নিচের পেট, কুঁচকি বা উরু পর্যন্ত ছড়িয়ে পড়া* হঠাৎ তীব্র ব্যথা হলে কিডনিতে পাথরের সম্ভাবনা* ধীরে ধীরে বাড়তে থাকা ব্যথা কিডনি ইনফেকশনের লক্ষণ হতে পারে

প্রস্রাবে যেসব পরিবর্তন দেখা দিতে পারে

* ঘন ঘন প্রস্রাব হওয়া বা একেবারে কমে যাওয়া* প্রস্রাবে জ্বালাপোড়া* দুর্গন্ধ বা ঘোলা প্রস্রাব* লালচে রঙ বা প্রস্রাবে রক্ত দেখা যাওয়া

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?

নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি—

* ব্যথা ১-২ দিনের বেশি স্থায়ী হলে* প্রস্রাবে রক্ত দেখা দিলে* জ্বর বা ঠান্ডা লাগার সঙ্গে ব্যথা থাকলে* প্রস্রাবে তীব্র জ্বালাপোড়া হলে* শরীর ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট শুরু হলে

বিশেষজ্ঞরা বলছেন, কিডনি রোগের ক্ষেত্রে দ্রুত শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘদিন কোমর বা পিঠে অস্বাভাবিক ব্যথা থাকলে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...