শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি? জানলে চমকে উঠবেন
লাইফস্টাইল ডেস্ক: নিজেকে পরিষ্কার রাখতে আমরা প্রতিদিন সাবান বা শ্যাম্পু ব্যবহার করি। কিন্তু শরীরের এমন একটি অংশ রয়েছে যা নিয়মিত গোসলের পরও সবচেয়ে নোংরা থেকে যায়। গবেষণায় দেখা গেছে, সেই অংশটি হলো আমাদের 'নাভি'। শুনতে অবাক লাগলেও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে নাভিই শরীরের সবচেয়ে বেশি জীবাণুযুক্ত স্থান।
কেন নাভি সবচেয়ে নোংরা?
মূলত নাভি হলো জন্মের সময়ের একটি ক্ষত। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যখন মায়ের শরীর থেকে তাকে পৃথক করা হয়, তখন এই নাড়ি কাটার মাধ্যমেই নাভির সৃষ্টি। ২০১২ সালে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী 'পিএলওএস ওয়ান'-এ প্রকাশিত একটি তথ্য অনুযায়ী, মানুষের নাভিতে প্রায় ২,৩৬৮ প্রজাতির ব্যাকটেরিয়া বাস করতে পারে। এর মধ্যে ১,৪৫৮ প্রজাতির ব্যাকটেরিয়া বিজ্ঞানীদের কাছেও ছিল একেবারেই নতুন।
ব্যাকটেরিয়ার প্রজননক্ষেত্র
ত্বক বিশেষজ্ঞদের মতে, নাভি হলো ব্যাকটেরিয়াদের বংশবৃদ্ধির জন্য সবচেয়ে আদর্শ জায়গা। এর বিশেষ গঠন এবং ভাজগুলোর কারণে সেখানে ঘাম, মৃত কোষ এবং বাইরের ধুলোবালি সহজেই জমে থাকে। বিশেষ করে যাদের শরীরের ওজন বেশি, তাদের নাভিতে ব্যাকটেরিয়ার প্রকোপ আরও বেশি দেখা যায়।
সতর্ক হওয়ার লক্ষণ
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, নাভির পরিচ্ছন্নতার বিষয়ে অবহেলা করা ঠিক নয়। যদি কখনো দেখেন নাভি লাল হয়ে গেছে, চুলকানি হচ্ছে কিংবা নাভি থেকে দুর্গন্ধ বা তরল কিছু নির্গত হচ্ছে—তবে বুঝতে হবে সেখানে সংক্রমণ হয়েছে। এমন পরিস্থিতিতে ঘরোয়া প্রতিকারের ওপর নির্ভর না করে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
প্রতিদিনের পরিচ্ছন্নতায় সামান্য একটু সচেতনতা আপনাকে বড় ধরনের চর্মরোগ বা ইনফেকশন থেকে রক্ষা করতে পারে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- জামাতের এমপি গাজী নজরুলের বিশেষ মুহূর্তে ভিডিও ভাইরাল
- মেসির সঙ্গে ‘প্রতারণা’ করল আর্জেন্টিনা: বিশ্বকাপ ফাইনালের পর নতুন বিতর্ক
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; প্রতিপক্ষ কারা
- ড্রেসিংরুম বিতর্ক নিয়ে মুখ খুললেন স্কালোনি
- বিশ্বকাপ হারার পর আর্জেন্টিনার জন্য ফিফার দুঃসংবাদ
- আজকের স্বর্ণের বাজারদর: ২১ জুলাই ২০২৬
- আবারও স্পেন-আর্জেন্টিনা মহারণ! কবে কখন শুরু
- নবম জাতীয় পে-স্কেল: গেজেট কবে? যা জানা গেল সর্বশেষ
- বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক পেলেন শাকিরা
- জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে ‘বাবা’ বলা কি ইসলামে বৈধ
- দেশে আবারও বাড়ল সোনার দাম
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, লাঠিচার্জ ও ইন্টারনেট সেবা বন্ধ
- ‘সবাই শান্ত হও’, ফাইনালের আগে ড্রেসিংরুমে সতীর্থদের কেন এমন বলেছিলেন মেসি
- আবারও মুখোমুখি হচ্ছে স্পেন-আর্জেন্টিনা, তারিখ নিয়ে যা জানা গেলো
- হুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সেলোনার চূড়ান্ত সিদ্ধান্ত, সময়সীমা ৩১ জুলাই
