| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা জানা গেলো

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১৭ ১৬:৩৬:৫০
এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি তথ্যকে সম্পূর্ণ ‘ভিত্তহীন ও গুজব’ বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে একটি চক্র পরিকল্পিতভাবে এই ভুয়া সংবাদ প্রচার করছে বলে জানানো হয়েছে।

গুজব ও বাস্তব পরিস্থিতি

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন পোর্টালে দাবি করা হচ্ছে— ‘নকল প্রতিরোধে এবার আগে থেকে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না; বরং শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাওয়ার পর জানতে পারবে কোন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ এমন অদ্ভুত ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়লে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ

শুক্রবার (১৭ এপ্রিল) এক জরুরি তথ্য বিবরণীতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড গ্রহণ করেনি। প্রচলিত নিয়ম অনুযায়ীই যথাসময়ে রুটিন প্রকাশ করা হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় এই তথ্যকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত গুজব হিসেবে চিহ্নিত করেছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের কেবল শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...