| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১৪ থেকে ১৮ এপ্রিল টানা ৫ দিনের ছুটির সুযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ১০ ০৮:২৩:৫৮
১৪ থেকে ১৮ এপ্রিল টানা ৫ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে অফিস-আদালতে কর্মব্যস্ততা শুরু হয়েছে। তবে যারা ঈদের ছুটির আমেজ এখনও কাটিয়ে উঠতে পারেননি, তাদের জন্য এপ্রিল মাসেই অপেক্ষা করছে আরও একটি লম্বা ছুটির হাতছানি। মাত্র দুই দিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই একটানা পাঁচ দিন অবসরের সুযোগ মিলতে পারে চাকুরিজীবীদের।

আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এই উৎসবের ছুটির পর দিন বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) অফিস খোলা। তবে কোনো চাকুরিজীবী যদি এই দুই দিন ব্যক্তিগত ছুটি বা অন্য কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেন, তবেই কেল্লাফতে। কারণ এর ঠিক পরেই শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি।

হিসাবটি দাঁড়ায় এমন:

১. ১৪ এপ্রিল (মঙ্গলবার): পহেলা বৈশাখ (সরকারি ছুটি)

২. ১৫ এপ্রিল (বুধবার): কর্মদিবস (ছুটি নেওয়া যেতে পারে)

৩. ১৬ এপ্রিল (বৃহস্পতিবার): কর্মদিবস (ছুটি নেওয়া যেতে পারে)

৪. ১৭ এপ্রিল (শুক্রবার): সাপ্তাহিক ছুটি

৫. ১৮ এপ্রিল (শনিবার): সাপ্তাহিক ছুটি

অর্থাৎ, সপ্তাহের মাঝামাঝি দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন পরিবারের সাথে সময় কাটানোর বা কোথাও ঘুরে আসার সুযোগ তৈরি হবে। মূলত বৈশাখের উৎসবকে কেন্দ্র করেই এই ছুটির সমীকরণ মেলাচ্ছেন অনেক কর্মজীবী।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...