এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের নির্দেশনা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী এই মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হবে। একই সাথে গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই দেশে গ্যাসের দাম সমন্বয় করে বিইআরসি।
এর আগে গত ২ মার্চ সবশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। অন্যদিকে, অটোগ্যাসের দাম লিটার প্রতি ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানতে আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে।
আশা/
