| ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ এপ্রিল ০২ ১০:১৮:৪৪
সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগে সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাম্পগুলোতে অযৌক্তিক জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই কঠোর সিদ্ধান্তের কথা জানান সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ এই ধর্মঘটের ডাক দিয়েছেন। ব্যবসায়ী নেতাদের দাবি, পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব নেওয়া, পুলিশ মোতায়েন এবং ছয়টি পাম্পে বড় অংকের জরিমানা আদায়ের প্রতিবাদে তারা তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

পাম্প মালিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগে সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই তাদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে তারা হয়রানি হিসেবে দেখছেন। তারা আরও বলেন, সরকারের প্রতিনিধিরা চাইলে পাম্প চালাতে পারেন, এতে তাদের কোনো আপত্তি নেই।

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিরসনে বুধবার সন্ধ্যা থেকে কয়েকজন মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করলেও কোনো সুরাহা হয়নি। এরপরই রাতে জরুরি বৈঠক করে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এর ফলে সিলেট বিভাগে জ্বালানি সরবরাহ নিয়ে চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারত সরে যাওয়ায় প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা সুদামেরিকানার শেষ ষোলো’র প্রথম লেগে ম্যাকারাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের সান্তোস। ঘরের ...

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ...