পে স্কেলের দাবিতে সংসদে যা বললেন হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং নতুন পে-স্কেলের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেন।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে তথ্য তুলে ধরে জানান, বর্তমানে দেশে সরকারি চাকুরিজীবীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। ২০১৫ সালের পর গত ১১ বছরে তাদের কোনো নতুন বেতন কাঠামো বা পে-স্কেল কার্যকর করা হয়নি। অথচ এই দীর্ঘ সময়ে মুদ্রাস্ফীতি ৫৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা সরকারি কর্মচারীদের পরিবারগুলোর জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে।
তিনি মন্ত্রীর কাছে জানতে চান, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির সকল কর্মচারীর বেতন বৃদ্ধির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হবে কি না। একইসঙ্গে এ বিষয়ে সরকারের বর্তমান অবস্থান বা নীতি সম্পর্কেও জানতে চান তিনি।
জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে পে কমিশন গঠিত হয়েছে। তবে এটি যেহেতু সরাসরি অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত বিষয়, তাই এ নিয়ে পৃথক নোটিশ দেওয়া হলে জাতীয় সংসদে আরও বিস্তারিত তথ্য ও বর্তমান অগ্রগতি উপস্থাপন করা সম্ভব হবে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেট এক ভরি কত
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন
- সূর্যগ্রহণ লাইভ দেখুন এখানে
- ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা, জানুন ফলাফল
- Realme 16x 5G লঞ্চ, ৭,০০০mAh ব্যাটারি ও ১৪৪Hz ডিসপ্লে
- আজকের স্বর্ণের বাজারদর: ১৩ আগস্ট ২০২৬
- পে-স্কেল নিয়ে শেষ সচিব কমিটির বৈঠক, বড় বেতন বৃদ্ধির সুপারিশ
- আজ রাতেই দেখা যাবে বছরের সেরা উল্কাবৃষ্টি
- আইফোন কেন এত জনপ্রিয়? জেনে নিন সুবিধা-অসুবিধা
- বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, লাইভ দেখবেন যেভাবে
- টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান, ফাইনালের সমীকরণ কী
- একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা, তবু নামী কলেজে তীব্র প্রতিযোগিতা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
