পে স্কেল বাস্তবায়নে এলো চুড়ান্ত ১০ দাবি
নিজস্ব প্রতিবেদক: সরকারি পে-কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা দ্রুত বাস্তবায়নের চূড়ান্ত দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তারা এই অনুরোধ জানায়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনা ও জনসেবায় মূল চালিকাশক্তি হিসেবে কাজ করলেও দীর্ঘ সময় ধরে তাদের জীবনমান উন্নয়নের দাবিগুলো উপেক্ষিত রয়ে গেছে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও বেতন কাঠামোতে পরিবর্তন না আসায় বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন। এছাড়া পদোন্নতি বঞ্চনা ও ব্লক পোস্ট সমস্যার কারণে মাঠ পর্যায়ে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।
আবেদনে বলা হয়, গত ১১ বছরে নিয়মানুযায়ী দুটি পে-স্কেল পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটিও কার্যকর হয়নি। এই সংকটময় পরিস্থিতিতে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরতে চায় সংগঠনটি।
সংগঠনটির উত্থাপিত চূড়ান্ত ১০ দফা দাবিগুলো হলো:
১. অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়ন করা।
২. সার্ভিস বেনিফিটসহ টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করা।
৩. ব্লক পোস্ট সমস্যার স্থায়ী সমাধান করে পদোন্নতির পথ সুগম করা।
৪. কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
৫. কর্মচারীদের দক্ষতা ও মানসিক কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৬. পোস্টিং ও পদোন্নতির ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা এবং সব বাধা দূর করা।
৭. সমস্যা সমাধানের জন্য দ্রুত ও কার্যকর সমন্বিত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু।
৮. কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন জীবন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
৯. নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে পেশাদারিত্ব বৃদ্ধি।
১০. স্থানান্তর ও পোস্টিং নীতিতে স্বচ্ছতা আনা এবং অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা।
সরকারি কর্মচারীদের মতে, তাদের এই ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা গেলে প্রশাসনের গতিশীলতা ও মনোবল বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত উন্নত জনসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
নবম পে-স্কেল ও ১০ দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আলোচনার আবেদন করেছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চিঠি হস্তান্তর করা হয়।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
