| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

জানুয়ারিতেই পে স্কেলের দাবি: ১৬ জানুয়ারি অনশনের ডাক সরকারি কর্মচারীদের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১১ ১৬:৫১:২৫
জানুয়ারিতেই পে স্কেলের দাবি: ১৬ জানুয়ারি অনশনের ডাক সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারীরা। চলতি জানুয়ারি মাসের মধ্যেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের দাবিতে ‘প্রতীকী অনশন’ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালিত হবে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ১২টি কর্মচারী সংগঠন ও বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ওইদিন দেশের প্রতিটি জেলার প্রেস ক্লাবের সামনেও জেলা পর্যায়ের কর্মচারীরা প্রতীকী অনশন পালন করবেন। আন্দোলনকারীদের মূল দাবি হচ্ছে—বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেল কার্যকর করা এবং এই মাসেই তার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...