| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চূড়ান্ত মনোনয়নে বিএনপির বড় চমক: বাদ পড়লেন যারা, নতুন এলেন যারা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৭ ২২:০৬:০৬
চূড়ান্ত মনোনয়নে বিএনপির বড় চমক: বাদ পড়লেন যারা, নতুন এলেন যারা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী তালিকায় বড় ধরনের রদবদল এনেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন তালিকায় বেশ কিছু আসনে প্রার্থী পরিবর্তন এবং জোটের শরিকদের ছাড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকার আসনে জোটের ছাড়

সমঝোতার ভিত্তিতে ঢাকা-১২ আসনটি যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে প্রাথমিকভাবে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে মনোনয়ন দেওয়া হলেও চূড়ান্ত তালিকায় তার পরিবর্তে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রামে আসলাম চৌধুরীর প্রত্যাবর্তন ও আমীর খসরুর আসন বদল

চট্টগ্রামের রাজনীতিতেও এসেছে বড় পরিবর্তন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে প্রাথমিকভাবে কাজী সালাউদ্দিনকে রাখা হলেও চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের হেভিওয়েট নেতা মোহাম্মদ আসলাম চৌধুরী। অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রথমে চট্টগ্রাম-১০ আসনে রাখা হলেও চূড়ান্ত তালিকায় তাকে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। ফলে ফাঁকা হওয়া চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

যশোরে ৪টি আসনে নাটকীয় পরিবর্তন

যশোর জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটন, যশোর-৪ আসনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের স্থলে মতিয়ার রহমান ফারাজী এবং যশোর-৬ (কেশবপুর) আসনে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। এছাড়া যশোর-৫ (মণিরামপুর) আসনে জোটের শরিক মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

পিরোজপুর

পিরোজপুর-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ভারত বনাম ব্রাজিল; লাইভ দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ভারত বনাম ব্রাজিল; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের শক্তির প্রদর্শন করে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...