আজকের সোনার বাজার দর: ২৬ ডিসেম্বর ২০২৫
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ইতিহাসে প্রথমবার ভরি ২ লাখ ২৬ হাজার টাকা ছাড়াল
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। অতীতের সব রেকর্ড চুরমার করে দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার টাকার মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা আজ থেকেই কার্যকর করা হয়েছে। এটি দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো মূল্যবৃদ্ধির ঘটনা।
স্বর্ণের নতুন দরদাম
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪০৩ টাকায়।
রুপার দামেও বড় লাফ
স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। মানভেদে রুপার দাম ভরিতে সর্বোচ্চ ১৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি এখন ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৯০৬ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
কেন এই অস্বাভাবিক দাম বৃদ্ধি
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে ক্রেতাদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে—গয়না কেনার সময় নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার নকশাভেদে মজুরির হার আরও বেশি হতে পারে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
