আজকের স্বর্ণের বাজারদর: ১৪ ডিসেম্বর ২০২৫
দেশের বাজারে কার্যকর রয়েছে সোনার নতুন দাম। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নির্ধারিত এই দরেই শনিবার (১৩ ডিসেম্বর) সোনা বিক্রি হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়িয়েছে ভরিতে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, এসব মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিতে ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ মে ২০২৬
- আজকের সোনার বাজারদর: ২৪ মে ২০২৬
- বিশ্বকাপে কোচদের দাপটে শীর্ষে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে ফ্রান্স
- সোমবার থেকে টানা ঈদের ছুটি শুরু, যারা পাবেন না ছুটি
- দুপুরের আগেই ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
- নতুন পে-স্কেল: কার কত বাড়ছে বেতন, কোন গ্রেডে কত সুবিধা
- দেশের বাজারে আজ একভরি সোনার
- আজকের সোনার বাজারদর: ২৫ মে ২০২৬
- হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, যা জানা গেল
- পাকিস্তানে ভয়াবহ ট্রেন বিস্ফোরণ, নিহত অন্তত ২৪, আহত বহু
- চোটের ধাক্কায় বিশ্বকাপ পরিকল্পনায় বদল আনছে আর্জেন্টিনা
- কোরবানির চামড়া নিয়ে বড় সুখবর
- সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণ, প্রাণ গেল ৩ বাংলাদেশির
- বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি, লিটারে মিলবে ১৪ টাকা কমে
- যেসব যাত্রীর জন্য ট্রেন ভাড়ায় ২৫% ছাড়!
