| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাবেক স্ত্রীকে আবারও বিয়ে করলেন আবু ত্বহা

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ০২ ২০:২১:৩০
সাবেক স্ত্রীকে আবারও বিয়ে করলেন আবু ত্বহা

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার বিচ্ছেদের মাত্র এক মাস পরই আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটেছিল। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজেদের এই পুনঃমিলনের খবরটি সাবিকুন নাহার তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।

সন্তানদের কষ্টেই ফিরে এলেন দুজন

সাবিকুন নাহার তাঁর বিস্তারিত পোস্টে এই পুনর্মিলনের পেছনে সন্তানদের (আয়িশা ও উসমান) তীব্র মানসিক কষ্টের কথা প্রধান কারণ হিসেবে তুলে ধরেন। তিনি লেখেন, "প্রতিনিয়ত আয়িশা তার বাবাকে খোঁজে! উসমানও মাকে পাচ্ছেনা। উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে।" এই উপলব্ধি থেকেই তাঁরা আবারও সংসার জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

স্বীকার করলেন ভুল ও সীমালঙ্ঘন

পোস্টে সাবিকুন নাহার তাঁদের বিচ্ছেদের জন্য নিজেদের ভুল, রাগ, জেদ এবং সীমালঙ্ঘনকে দায়ী করেন। একইসঙ্গে তিনি শয়তান ও তাকদিরের (ভাগ্য) কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, "বেশাক আমাদের ভুল ছিলো। কিছু ভুল বুঝেছি, বুঝানোও হয়েছে! উসমানের বাবার প্রতি প্রগাঢ় মুহাব্বাত থেকেই অস্থির হয়েছি, কিছু রাগ, জেদ ও সীমালঙ্ঘনও হয়ে গেছে!"

'আমি আমার আত্মাটাকে ফিরে পেয়েছি'

আলহামদুলিল্লাহ জানিয়ে তিনি স্বামী আবু ত্বহার প্রতি গভীর ভালোবাসা ও অনুতাপ প্রকাশ করেন। তিনি লেখেন, "উসমান ও আয়িশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে!!!! আমি আমার মোহাব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি!"

তিনি স্বামীর প্রতি বার্তা দিয়ে লেখেন, "তোমাকে প্রচন্ড কষ্ট দিয়ে ফেলেছি! ভুল বুঝেছি! তুমি গায়রতে সম্মানে প্রচন্ড আঘাত পেয়েছো!.... তোমার অনন্য সবরের প্রতিদানে আরশের রব তোমার দো-জাহানের সমস্ত হাজত মাকসাদ পূরণ করে দিন।"

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...