| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের বেতন ৫০ হাজার টাকা করার প্রস্তাব

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ০২ ০৭:৪৪:৩৬
প্রাথমিক শিক্ষকদের বেতন ৫০ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষকদের বেতন ৫০ হাজার টাকা করার জোরালো দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি মনে করেন, বর্তমানে শিক্ষকদের যে স্বল্প বেতন (১০-১৫ হাজার টাকা), তাতে পারিবারিক চিন্তা বাদ দিয়ে শিক্ষাদানে শতভাগ মনোনিবেশ করা তাদের পক্ষে অসম্ভব।

শুক্রবার (২৯ নভেম্বর) দিরাই-শাল্লা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

'কখন পরিবারের চিন্তা করবে, আর কখন শিক্ষার্থীদের'

শিক্ষকদের বেতন কেন বাড়ানো উচিত, সে বিষয়ে শিশির মনির যুক্তি দিয়ে বলেন:

"শিক্ষক যদি দশ হাজার বা পনেরো হাজার টাকা বেতন পায়, তাহলে সে কখন পরিবারের চিন্তা করবে, ঘরের চিন্তা করবে, চিকিৎসার চিন্তা করবে, আর কখন সে শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করবে। আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন পঞ্চাশ হাজার টাকা করা উচিত। এতে শিক্ষাদানে তারা শতভাগ মনোনিবেশ করবেন।"

তিনি আরও বলেন, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে শিক্ষকরাই সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন। সেই হিসেবে বাংলাদেশেও শিক্ষকদের বেতন কমপক্ষে তিনগুণ করা প্রয়োজন।

বেকারত্ব ও সততার বার্তা

বেতন বৃদ্ধির পাশাপাশি তিনি দিরাই-শাল্লার অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেন। তিনি উল্লেখ করেন, স্থানীয় প্রায় ১৫ থেকে ২০ হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা তার অন্যতম লক্ষ্য।

এ সময় তিনি সততার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "যারা শিক্ষিত হয়েও বিভিন্ন দপ্তরে বসে জনগণের কাছ থেকে ঘুষ গ্রহণ করে, সেরকম শিক্ষিতদের দরকার নেই। যারা সততার সাথে জীবনযাপন করতে পারে না তাদের শিক্ষার কোনো মূল্য নেই।"

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে শিশির মনির নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং একটি ফুটবল টুর্নামেন্টেও অংশগ্রহণ করেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...