| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১২ ২০:০০:০০
দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও উর্ধ্বমুখী হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আজ মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

সোমবার (১১ নভেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৮৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দামে এখন দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়ালো ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা।

এ ছাড়া

* ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার টাকা,

* ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা,

* আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকায়।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে।

এর আগে সর্বশেষ ১০ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। অর্থাৎ, মাত্র একদিনের ব্যবধানে ভরিতে ৪,১৮৮ টাকা বেড়েছে এই মূল্যবান ধাতুর দাম।

এ নিয়ে চলতি বছর ৭৫তমবারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫২ বার বেড়েছে, আর ২৩ বার কমেছে। তুলনামূলকভাবে গত বছর ২০২৪ সালে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার— যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে—

* ২২ ক্যারেট রুপার ভরি ৪,২৪৬ টাকা,

* ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা,

* ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা,

* আর সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে— এর মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় হয়েছিল মাত্র ৩ বার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...