আজকের সোনার বাজারদর: ১২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এক লাফে ভরিপ্রতি বেড়েছে ৪ হাজার ১৮৮ টাকা। নতুন এ দাম আজ বুধবার (১২ নভেম্বর) থেকে কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দামের উর্ধ্বগতির কারণে দেশীয় বাজারেও নতুন দামের সমন্বয় করা হয়েছে।
নতুন দামে এখন ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকায়। ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের ভরি বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকায়, আর সনাতন পদ্ধতির সোনার দাম এখন ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা প্রতি ভরি।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
সিদ্দিকা/
