| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৫ ২১:০৬:৪৮
দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন করে ভরিপ্রতি ১,৬৮০ টাকা বৃদ্ধি পাওয়ায় এখন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।

শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়। নতুন দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং ৫ নভেম্বর (বুধবার) পর্যন্ত বহাল আছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

৫ নভেম্বর ২০২৫ তারিখে স্বর্ণের দাম

• ২২ ক্যারেট: ভরি ২,০১,৭৭৬ টাকা

• ২১ ক্যারেট: ভরি ১,৯২,৫৯৬ টাকা

• ১৮ ক্যারেট: ভরি ১,৬৫,০৮১ টাকা

• সনাতন পদ্ধতি: ভরি ১,৩৭,১৮০ টাকা

বাজুস আরও জানায়, ঘোষিত এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি বাড়তে-কমতে পারে।

এদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপা ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন রুপা ভরি ২,৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...