আজকের সোনার বাজারদর: ৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি সোনার মূল্য বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। নতুন দামে এখন ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়।
শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর ঘোষণা করে। রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হওয়া দাম মঙ্গলবার (৪ নভেম্বর) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামে বৃদ্ধি পাওয়ায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
আজকের সোনার দাম (৪ নভেম্বর ২০২৫):
* ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০১,৭৭৬ টাকা
* ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯২,৫৯৬ টাকা
* ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৬৫,০৮১ টাকা
* সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৩৭,১৮০ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও নকশাভেদে মজুরির পরিমাণে পার্থক্য থাকতে পারে।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকায়, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়।
রাকিব/
