| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বঙ্গোপসাগরের লঘুচাপ: বাংলাদেশে আঘাত হানতে পারে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ০৩ ১৪:০৬:১২
বঙ্গোপসাগরের লঘুচাপ: বাংলাদেশে আঘাত হানতে পারে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন লঘুচাপটি বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) আশঙ্কা করছে, এটি দেশের উপকূলীয় অঞ্চলে সরাসরি আঘাত হানতে পারে।

সোমবার (৩ নভেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি জানিয়েছে, লঘুচাপটি বিশেষভাবে ভোলা থেকে চট্টগ্রামের যেকোনো স্থানে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে দেশের বহু স্থানে বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসেও লঘুচাপটির অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে:

* অবস্থান: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপটি বিরাজ করছে।

* গতিপথ: এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস

লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে:

* মঙ্গলবার (৪ নভেম্বর) সকালের মধ্যে: চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

* অন্যান্য অঞ্চল: দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

* তাপমাত্রা পরিবর্তন: সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...